ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আইনজীবীদের এক আবেদনের প্রেক্ষিতে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন উচ্চ আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদার আইনজীবীদের আবেদন গত ২২ ফেব্রুয়ারি শুনানির জন্য গ্রহণ করেন উচ্চ আদালত। ওইদিন খালেদা জিয়ার জরিমানা স্থগিত করে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতের নথি উচ্চ আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর জামিন আবেদনের শুনানি শেষে ২৫ ফেব্রুয়ারি এক আদেশে নিম্ন আদালতের যে নথি ১৫ দিনের মধ্যে চাওয়া হয়েছে, তার আসার পর খালেদার জামিন আবেদনের ওপর আদেশের সময় নির্ধারণ করেন উচ্চ আদালত।
আজ বৃহস্পতিবার আদালতে জয়নুল আবেদীন জানান একটি মেনশন স্লিপ আবেদনসহ জমা দিয়ে নথি আসার সময় শেষ হয়ে যাচ্ছে। আদালত নথি এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জানি না। এরপর আদালত জানতে চান, কবে এ বিষয়ে আদেশ দেওয়া হয়েছিলো? জয়নুল আবেদীন ‘২২ ফেব্রুয়ারি’ বলে জানালে আদালত এ বিষয়ে আদেশের জন্য পরবর্তী দিন রোববার নির্ধারণ করেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা