November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বৃহস্পতিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব

ডেস্ক:আগামী বৃহস্পতিবার থেকে রংপুরে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব। চলবে ১০ মার্চ পর্যন্ত।
রংপুর টাউন হল চত্বরে এ ভাওয়াইয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন করবেন।
রংপুরের সংস্কৃতি কর্মী মোকসুদার রহমান মুকুল জানান, আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কমিটিও গঠন করা হয়েছে। তিনি রংপুরবাসীকে এই উৎসব সফল করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।