আশিস সরকার:
একূশ তুমি আমার
মায়ের স্নেহ তুমি আমার আকাশ
একূশ তুমি রক্ত ঝরা
মায়ের কাছে ঋণ
একুশ আসুক সারাবছর
একূশ প্রতিদিন ।
আমার একুশ বাঁচতে শেখায়
আমার বাংলা ভাষা,
আমার একুশ মর্যাদা আর
আমার মাতৃভাষা।
একুশ মানে জাতির প্রতীক
একুশ আমার গান
একুশ আমার অহংকার
একুশ আমার প্রাণ।
একুশ মানে রফিক সালাম
একুশ আমার বরকত
একুশ আমার পথের সাথী
একুশ আমার শপথ।
একুশ মানে ভালোবাসা
একুশ চন্দ্র সূর্য তারা
একুশ আমার গর্ববোধ
একুশ দিশাহারা।
একুশ মানে জাতির জন্য চেতনার সহবাস
একুশে মানে রঙিন স্বপ্ন
একুশ আমার শ্বাস ।
একুশ কভূ ভুলতে পারি !
অমর শহীদের রক্ত
একুশ মানে রক্তনিশান আমরা
একুশের ভক্ত।
একুশ নিয়ে বুকের ভিতর
সব বাঙালীর প্রাণ আমরা সবাই
একুশ নিয়ে বাংলার গাই গান।
একুশ আমার সোনালী আলো
নতুন সূর্যোদয়
একূশ দিয়েই করবো মোরা
একুশ বিশ্বজয়।

এ বিভাগের আরো..
কোলকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
একুশে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি
কবি বেগম সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী