মা তোর চোখে কেন
এমন অশ্রুজল ,
আঁখি ছলছল ।
কেন রে তোর এমন ব্যথা ?
অভিমানী মা যে আমার
অভিমানী মা ।
বাংলা আমার মায়ের ভাষা
আমি তাই কি জানিনা !
প্রতি বছর আসিস মাগো
এমন অর্বাচীনের কাছে ।
রক্ত ঝরা সেদিন যেন
মা — ভুলে না যাই
যেন ফিরে ফিরে আসে ।
মা— তোর চোখে কেন জল
আঁখি ছলছল
কাঁদিস কেন মা যে
তুই যে আমার মা ।
কবি: আশিস সরকার :

এ বিভাগের আরো..
কোলকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
একুশে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি
কবি বেগম সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী