ডেস্ক: সাপ ও বিচ্ছু। প্রাণীজগতে ভয়ংকর প্রাণীদের মধ্যে অন্যতম। শত্রুকে মারতে নিজের বিষ প্রয়োগ করে এরা। কিন্তু আপনি কী জানেন বিশ্বের হাজার হাজার তরলের মধ্যে কোনটি সবচেয়ে বহুমূল্যের?
জানলে অবাক হবেন সাপের বিষের চেয়ে শতগুণ বেশি দামি বিচ্ছুর বিষ। আর সবচেয়ে সহজলভ্য ও কম দামের তরল কোনটি? দেখুন কোন তরলের কেমন দাম।
বিচ্ছুর বিষ ৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার!
বিচ্ছুর বিষ সাধারণত তাদের বিষ প্রয়োগ করে শত্রুকে আঘাত করার জন্য। তবে শুধুমাত্র ২৫ প্রজাতির বিছে মানুষের জন্য ঘাতক প্রমাণিত হতে পারে। আর বিছের বিষ সবচেয়ে দামি। এই বিষের প্রোটিন আর্থারাইটিস, ধমনীর কাঠিন্য ও প্রদাহজনিত পেটের রোগ সারাতে ব্যবহৃত হয় বিছের বিষ। গ্যালন প্রতি এর দাম ৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
কিং কোবরার বিষ ১ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার
একটি হাতিকে চিৎ করতে পারার সক্ষমতা সম্পন্ন কিং কোবরা বা রাজগোখরা সাপ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। রাজগোখরা সাপের বিষে থাকা ‘ওহানিন’ প্রোটিন ব্যবহৃত হয় ব্যথানাষক ওষুধে ব্যবহৃত হয়। মরফিনের চেয়ে ২০ গুণ বেশি কাজ করে এই ওহানিন। গ্যালনপ্রতি রাজগোখরার বিষের দাম ১ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার।
কাঁকড়ার রক্ত ৬০ হাজার মার্কিন ডলার
নাল আকৃতির কাঁকড়ার রক্ত বহু বছর ধরে নানা ধরণে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে। এ কাঁকড়ার নীল রঙের রক্ত ব্যাকটেরিয়া যুক্ত টক্সিন দূর করতে দারুণ কাজ করে। প্রায় ৫০ বছর আগে এই কাঁকড়ার রক্তের গুণাবলী আবিষ্কার হয়েছিল। গ্যালন প্রতি ক্তের দাম ৬০ হাজার মার্কিন ডলার।
সুগন্ধী ২৬ হাজার মার্কিন ডলার
বিশ্বের অন্যতম জনপ্রিয় সুগন্ধী শ্যানেল ফাইভ। এটি প্রথম উৎপাদন করা হয়েছিল ১৯২২ সালে। রসায়নবিদ আর্নেস্ট বুক্স ও কোকো শ্যানেলের সমন্বয়ে এই সুগন্ধী তৈরি হয়েছিল। আর্নেস্ট বুক্স ‘ভায়াল ফাইভ’ নামের নমুনাটি পছন্দ করেন। নম্বর ৫ এর প্রতি দুর্বলতা থেকে এটি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন বুক্স। পরে সেই নম্বরটাই রাখা হয়। শ্যানেল ফাইভ গ্যালন প্রতি ২৬ হাজার মার্কিন ডলার।
ইনসুলিন ৯ হাজার ৪০০ মার্কিন ডলার
বায়োসিনথেটিক আকারে ইনসুলিন খুবই ব্যয়বহুল। মানবদেহে সুস্থ অগ্ন্যাশয়ে প্রাকৃতিকভাবে ইনসুলিন তৈরি হয়ে থাকে। ইনসুলিন উৎপাদনের সবচেয়ে সাশ্রয়ী উপায় এখনো পরীক্ষা করে বের করা হচ্ছে। এতে মানুষের জিনকে কাজে লাগানো হচ্ছে যাতে নিজে থেকেই ইনসুলিন তৈরি হয়। গ্যালন প্রতি ইনসুলিনের দাম ৯ হাজার ৪০০ মার্কিন ডলার।
মানুষের রক্ত ১৫০০ মার্কিন ডলার
মানুষের রক্ত পাওয়া ততটা কঠিন নয়। কারণ আমাদের সবার শরীরেই রক্ত রয়েছে! তবু, রক্ত দেওয়ার পর তার ব্যবস্থা তুলনামূলক ব্যয়বহুল হতে পারে। নির্ভর করে বিশ্বের কোন জায়গা থেকে রক্ত কেনাবেচা হচ্ছে। মানুষের রক্তের দাম গ্যালন প্রতি সর্বনিম্ন ১৫০০ মার্কিন ডলার।

এ বিভাগের আরো..
প্রতিনিয়ত বুড়িগঙ্গার দূষণ আরও বিস্তৃত হচ্ছে
উপকূলীয় মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করছে সামাজিক ম্যানগ্রোভ বনায়ন
পানিতে উচ্চ লবণাক্ততা উপকূলীয় নারীদের মারত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে