ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচনে ঢাকার বাইরে গাজীপুরের চাঁন্দনাস্থ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রের ভোট গ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে,ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’র ৪৬ (১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট প্রদান করতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার কার্ড পুলিং অফিসারের নিকট অর্পণ করতে হবে।
ঢাকায় নি¤েœাক্ত কেন্দ্রগুলোতে আগামী ২০ জানুয়ারি (শনিবার) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
কেন্দ্রগুলো হচ্ছে : ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮০০০ পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮০০১ থেকে ৩৭২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (৩৭২৩৪ থেকে ৪৩৯৯৭ পর্যন্ত এককালীন সদস্য)।
আগামী ২১ জানুয়ারি রোববার সকল কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী