October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মহাশক্তিধর পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কে এই নারী?

ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন। সাবেক কেজিবি এজেন্ট।

গত প্রায় ১৮ বছর ধরে রাশিয়ার রাষ্ট্রক্ষমতার একেবারে শীর্ষে বা প্রধানমন্ত্রী পর্যায়ে ছিলেন। আর এভাবেই তিনি মহা পরাক্রমশালী রাশিয়ান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু পুতিনের এ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে এসেছেন এক নারী, যার নাম কেসেনিয়া সোবচাক।২০১২ সালে পুতিনবিরোধী ব্যাপক বিক্ষোভের সময় তাতে যোগ দিয়েছিলেন কেসেনিয়া। সে সময় থেকেই মূলত তার রাজনৈতিক পরিচিতি ঘটে।

অন্য কোনো পদ নয়, একেবারে রাশিয়ার প্রেসিডেন্টর পদটাতেই দাঁড়াতে চান তিনি। এজন্য প্রতিদ্বন্দ্বীতা করার সব প্রস্তুতি তিনি নিয়ে নিয়েছেন।

অনেকেই অবশ্য কেসেনিয়ার প্রার্থী হওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন। আসলেই কি তিনি পুতিনের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন? নাকি পুতিনবিরোধীদের দুর্বল করতে গোপনে পুতিনকে সহযোগিতা করছেন?

হঠাৎ করেই ৩৫ বছর বয়সী কেসেনিয়া রাজনীতিতে নাম লিখিয়েছেন।

তবে বাস্তবে তিনি একজন অভিনেত্রী, টিভি উপস্থাপক ও মডেল। রুশ প্লেবয় সাময়িকীর প্রচ্ছদকন্যাও হয়েছেন তিনি। অতীতে সাংবাদিকতাও করেছেন। ব্লগার হিসেবে জনপ্রিয় কেসেনিয়ার টুইটারে ফলোয়ার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার।পড়াশোনা ও পারিবারিক রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে রয়েছেন কেসেনিয়া। সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন তিনি।

কেসেনিয়ার পরিবারেরও রয়েছে রাজনৈতিক ইতিহাস। তাঁর বাবা আনাতোলি সোবচাক ছিলেন সেন্ট পিটার্সবার্গের মেয়র।

কেসেনিয়াকে নিয় রাশিয়ার রাজনীতিবিদদ ও জনসাধারনের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি পুতিনকে জিজ্ঞাসা করা হয় ভবিষ্যতে কোনো নারীকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দেখা যাবে কি না?
সে প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এখানে সবকিছুই সম্ভব। ’

এখন পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি কতদূর এগোতে পারেন তা সময়ই বলে দেবে।

সূত্র : বিবিসি