ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে চুল কাটা সন্ত্রাসে সন্ত্রস্ত জনসাধারণ। সেখানে রাতের আঁধারে কেউ রহস্যজনকভাবে কেটে নিয়ে যাচ্ছে নারীদের চুল। এ নিয়ে অঞ্চলটিতে বেশ ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এমনই এক ঘৃণ্য অপকর্মের শিকার তাসলিমা রউফ। ৩৫ বছর বয়সী তাসলিমা ছিলেন শ্রীনগরে তার বাড়ির সবচেয়ে উঁচু তলায়। তখন তিনি অজ্ঞাত ব্যক্তির ছায়া দেখতে পান এবং কিছু একটা করে ওঠার আগেই আক্রান্ত হন। চিৎকার দিতে যাচ্ছিলেন ওমনি লোকটি গলা চেপে ধরে তার। ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
তার স্বামী এসে চুল কাটা অবস্থায় তাকে অচেতন দেখতে পান।
গত সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে এরকম অন্তত ৪০ টি ঘটনার খবর পাওয়া গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন এলাকার হাজারো মানুষ। পরিস্থিতি এতোটাই থমথমে যে এমনকি সেখানকার স্কুল-কলেজও বন্ধ।
ভারতে এমন উপদ্রব এই প্রথম নয়। এর আগে আগস্টে হরিয়ানা এবং রাজস্থানে অর্ধশতাধিক নারী এই সন্ত্রাসের শিকার হন। কিন্তু বিচ্ছিন্নতাবাদী অঞ্চল হিসেবে এর প্রতিক্রিয়া জম্মু-কাশ্মীরে ভিন্ন রুপ পরিগ্রহ করেছে। সূত্র: বিবিসি

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।