মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে শিশুকন্যাসহ এক দম্পতি বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কারণ জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস হোসেন জানান, ওই গ্রামের মাছ ব্যবসায়ী মো. মমিন (৫০), তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও শিশুকন্যা সানজিদা (৯) একই সঙ্গে বিষপান করেন। বিষের তীব্রতায় প্রথমে সানজিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে মমিন এবং সর্বশেষ তার স্ত্রী লুবনা মারা যান।
প্রতিবেশীরা জানায়, হাসপাতালে নেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়। এই দম্পতির আরেক মেয়ে স্বর্ণা বিষ না খাওয়ায় বেঁচে যান। স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী।
তবে কী কারণে তারা বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ বলতে পারছে না আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী