November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাইরে সর্বমোট ৮৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান, ভর্তি পরীক্ষা ঘিরে জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে শহীদুল্লাহ হল থেকে ২ জন ও সকালে বিভিন্ন কেন্দ্র থেকে ১৩ জনকে আটক করেন তারা।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাবির ‘ঘ’ ইউনিটে এক হাজার ৬১০টি আসনের বিপরীতে ৯৮ হাজার ৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ১৬ জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে আরও ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।