ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের ডাকা বৈঠক স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব করার কথা ছিল
দুপুরে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, অনিবার্য কারণে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকটি স্থগিত করা হয়েছে।
এদিকে, সকালে জোটের শরীক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাকে আটক করেছে পুলিশ।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী