October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রবারণা পূর্ণিমাতে ফানুস ওড়াবে না বৌদ্ধ সম্প্রদায়

ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। রাঙামাটির রাজবন বিহারে ভোর থেকেই চলছে নানা আয়োজন। রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানাতে এবার ফানুস ওড়াবে না বৌদ্ধ সম্প্রদায়।

বর্ষাবাসধারী ভিক্ষুদের পিণ্ডদান করার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। পরে পতাকা উত্তোলন ও বৌদ্ধ সংগীত পরিবেশন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে পূজা, পঞ্চশীল গ্রহণসহ বিভিন্ন আয়োজন।

প্রবারণা পূর্ণিমা তিথিতে বৌদ্ধ সাধকরা টানা তিন মাস বর্ষাবাস শেষে, ধর্ম প্রচারে বেরিয়ে পড়েন। এ দিন থেকে বৌদ্ধদের কঠিন চীবর দান শুরু হয়। এদিকে, খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা।

পরে বৌদ্ধ মূর্তির স্মান শেষে ফুল, ফল, পিঠাপুলি ও প্রদীপ প্রজ্বালন করে ভগবান বৌদ্ধের প্রার্থনা করা হয়। এ ধর্মীয় উৎসবকে ঘিরে জেলার প্রতিটি বিহারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।