ডেস্ক : রাজধানীর গুলশানে স্টার টাওয়ারের প্লাস্টিক কোম্পানির অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত ডিউটি অফিসার আতাউর রহমান বাসস’কে জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ১৭ মিনিটে গুলশান-১ এর ১৩৮ নম্বর রোডের ছয়তলা স্টার টাওয়ারের পাঁচতলার একটি প্লাস্টিক কোম্পানির অফিসে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা আধাঘন্টা চেষ্টার পর ৮টা ৫৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত