ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলায় রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে যাওয়ায় নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন। উপজেলার চাকঢালার আমতলি এলাকায় বৃহস্পতিবার সকাল আটটায় এ দুর্ঘটনা ঘটে। নাইক্ষ্যাংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সালমান ফরিদ খান জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড় শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। পথিমধ্যে আমতলি এলাকায় একটি কালভার্ট ভেঙে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থালে ছয়জন মারা যান। হাসপাতালে আনার পর আরও তিনজন মারা যান। আহত হয়েছেন ১৫ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী