October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নোয়াখালীতে ২শ মাদরাসা শিক্ষার্থী মাঝে নতুন পোষাক বিতরণ

নুরুল ইসলাম খসরু, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর দারুল কোরআন মাদরাসার ২০০ শিক্ষার্থী শিক্ষা উপকরণ হিসেবে পেলো নতুন পোষাক। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ব্রহ্মপুর দারুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে এ নতুন পোষাক বিতরণ করা হয়।

যুব সংগঠক ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম রসুল সোহেল মোস্তফা’র ব্যাক্তিগত তহবিল থেকে নিজ উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের এ নতুন পোষাক দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে যুব সংগঠক মো. গোলাম রসুল সোহেল মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ উদ্দিন, চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রব, মাদরাসা কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন, ব্যবসায়ী নজরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা মো. হানিফ সহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।