পাবনা প্রতিবেদক: গত কাল মঙ্গল বার সকালে সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ‘লীগের সাবেক সভাপ্রতি আলহাজ্ব আব্দুস সালামের দাফন সম্পূর্ণ হয়েছে। সাবেক স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী এড্যঃ আলহাজ্ব শামসুল হক টুকু এম-পি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার শত শত মানুষ জানাজায় অংশ গ্রহন করেন। সালামের মৃত্যুতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যপক ডঃ আবু সাইয়িদ শোক, শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও শোক জ্ঞাপন জানিয়েছেন।
সকাল ৯টার সময় মাধপুর মাইবাড়ীয়া ঈদগা মাঠে আলহাজ্ব আবু বক্কারের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। ১০ টার সময় তার শোলাবাড়ীয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে। সাঁথয়া উপজেলা চেয়ারম্যান মাওলানা মকলেছুর রহমান, সুজানগর উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী শ্রমিক কৃষক সহ বিভিন্ন পেশার শত শত মানুষ জানাজায় অংশ নেন।গতসোমবার বিকালে আব্দস সালাম তার নিজ বাসভবন ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ২ ছেলে সহ বহু গুনওগ্রাহী রেখে গেছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত