October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কিংবদন্তী অভিনেতা রাজ্জাকের দাফন আজই

ডেস্ক: বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন না। তাই আজই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবার।

দুপুর ৩টায় গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।

জানা গেছে, নায়করাজের মরদেহ দাফনে সময় পরিবর্তিত হয়েছে। রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পি আগামীকাল বুধবার ভোরে কানাডা থেকে দেশে ফিরবে। সে তার বাবাকে যে কোনো মূল্যে শেষবারের মতো দেখতে মায়ের কাছে আবদার করেছিল। আরেকটা দিন মরদেহ রাখার ব্যবস্থা করতে। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সকালে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।