November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কন্যা সন্তানের মা হয়েছেন রিচি সোলায়মান

ডেস্ক : জনপ্রিয় টিভি অভিনেত্রী রিচি সোলায়মান কন্যা সন্তানের মা হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। নির্মাতা চয়নিকা চৌধুরীর এক ফেসবুক স্ট্যাটাস থেকে এই তথ্য জানা গেছে।

রিচি সোলায়মানকে শুভেচ্ছা জানিয়ে চয়নিকা তার ফেসবুক পাতায় লিখেন, ‘অভিনন্দন রিচি সোলায়মান। মা হবার জন্য। কন্যার মা, অনেক আশীর্বাদ এবং আদর। শুভকামনা, অনেক ভালোবাসি তোমাকে।’

অভিনেতা টনি ডায়েস নিজের ফেসবুক পাতায় ১৪ আগস্ট লিখেন,`সুন্দর কাটলো বিকেলটা। প্রজন্ম আগমনের বার্তা জানান দিচ্ছে। ছিল রিচির বেবি শাওয়ার। সবাই মিলে হৈ চৈ আর আনন্দ করলাম। এক প্রজন্ম চলে যাচ্ছে আরেক প্রজন্ম জায়গা করে নেবে এই সুন্দর পৃথিবীতে। এটাই তো নিয়ম। তারপরও কাউকে হারাতে মন চায় না। দোয়া করি সব কিছু সুন্দর ভাবে হউক।’

রিচি সোলায়মানের স্বামী রাশেক মালিক নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা। রিচি ও রাশেক মালিকের বিয়ে হয় ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের বাবা-মা হন রিচি। ছেলের নাম রিদোয়ান মালিক। এই দম্পতির ঘরে এবার এলো দ্বিতীয় সন্তান।