ডেস্ক : মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাস কষ্ট জনিত রোগে ভুগছিলেন তিনি।
শনিবার (৫ আগস্ট) দুপুরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এর আগে শুক্রবার তারামন বিবি’র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিৎিসার জন্য শনিবার তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. তাপস বোস ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হরিপদ সরকার রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে তারামন বিবি’র শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টে ভুগতে থাকা অসুস্থ্য তারামন বিবিকে চিকিৎসা সেবা দিতেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়ার শংখ মাধবপুর গ্রামে পরিবারের সাথে বসবাস করতেন তারামন বিবি। তার ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।
মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নাবান্ন করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করা হয়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত