নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্র শাওনের মৃত্যু সইতে না পেরে রাসেল (২০) নামে এক ট্রাক ব্যবসায়ী শোকে বিষপানে আতœহত্যা করেছে। রোববার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে সে নড়াইল শহরের ভাদুলিডাঙ্গা এলাকার ভাড়া বাসায় বিষপান করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মত্যু ঘটে। বিস্তারিত আমাদের প্রতিনিধি রিপোর্টে,নিহত স্কুল ছাত্র শাওনের বাবা সোহেল ফরহাদ জানান, বয়সে বড় হলেও শাওনের সাথে রাসেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সে শাওনের মত্যু শোক সইতে না পেরে আতœহত্যা করেছে বলে জানান। রাসেলের কয়েকটি ট্রাক রয়েছে। সে শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাড়িতে একা বসবাস করত। তার বাড়ি ফরিদপুরের গজারিয়া বাজারের পার্শ্বে। তবে রাসেলের বাবার নাম শোনা হয়নি বলে জানান। রাসেলের মত্যুর খবরে গজারিয়ায় গিয়েছিলেন বলে জানান। তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় উল্লেখ্য, শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনাল এলাকার সোহেল ফারহানের পুত্র নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহামুদুল হাসান শাওন নড়াইলের মুলিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহরে আসছিল। নড়াইল-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা মন্দিরের সামনে পৌছালে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকার বনমালী বিশ^াসের স্ত্রী বাক ও শ্রবন প্রতিবন্ধী শ্যামলী বিশ^াস (৭৫)কে ধাক্কা দিলে দুজনই নিহত হয়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত