নড়াইল প্রতিনিধি: তিনি সেরাদেরই একজন। খেলোয়াড় হিসেবে, নেতা হিসেবে, বাঙালি হিসেবেও। মানুষ হিসেবেও অসাধারণ। সেই অসাধারণত্বের স্বীকৃতি পেয়েছেন কোটি কোটি সমর্থকের ভালোবাসার মধ্য দিয়ে। এবার ভিন্ন একটি মাধ্যমে আসছে আরেকটি সেরার স্বীকৃতি। ‘সেরা বাঙালি’ খেলোয়াড়ের পুরস্কার নিতে সপরিবারে কোলকাতা গেছেন নড়াইল এক্সপ্রেসখ্যাত বাংলাদেশ ক্রিকেটের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা। আর নড়াইলের ছেলের এ ধরনের কৃতিত্বের স্বরূপ জেলা অনলাইন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। ক্লাবটির সভাপতি উজ্জ্বল রায় বলেন, কৌশিক (মাশরাফি বিন মর্তুজা) সেরা বাঙালি খেলোয়াড়ের পুরস্কার পাওয়ায় আমরা নড়াইলবাসী সত্যিই গর্বিত। সে শুধু নড়াইলবাসীর মুখই উজ্জ্বল করেনি, সে সমগ্র বাঙালি জাতিকে বিশ্বের দরবারে করেছে সম্মানিত। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা ও সাংগঠনিক সম্পাদক বুলু দাস বলেন, মাশরাফি বিন মুর্তজা প্রকৃতপক্ষেই সেরা বাঙালি ক্রিকেটার হিসেবে পুরস্কার পাওয়ার যোগ্য। খেলা চলাকালীন সময় মাঠে একজন ভক্ত যখন তাকে জড়িয়ে ধরেছিল তখন নিজ বুকেই আগলে রেখেছিল তাকে। এ থেকেই প্রমাণিত হয় তার বুক কতটা প্রশস্ত। নড়াইল জেলা অনলাইন মিডিয়া সবশেষে ক্লাবের সকল সদস্য মাশরাফি ও তাঁর পরিবারে সুস্থ্যতা কামনা করেন।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ