ডেস্ক : প্রথম ম্যাচ থেকেই দুর্বার শেখ জামাল ধানমণ্ডি। ক্ষয়িষ্ণু তারকাদের নিয়ে গড়া মোহামেডান গোলের পর জেগে উঠেও হার ঠেকাতে পারেনি। তাদের ২-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছে শেখ জামাল। ব্রাদার্স-বিজেএমসির মধ্যে দিনের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
শেখ জামালের শুরুর চাপেই প্রায় চিড়েচ্যাপ্টা সাদা-কালো। ডিফেন্ডার এবং ভাগ্যের সম্মিলনে এ যাত্রায় রক্ষা পেয়েছে। নইলে নুরুল আবসারের অন্তত একটি গোল হয়ে যায়। ৬ মিনিটের মাথায় রহমতগঞ্জ থেকে আসা এই দেশি ফরোয়ার্ডের বাঁ পায়ের শট ফিরে আসে ক্রসবারে লেগে। মিনিট দুয়েক বাদেই পোস্টের ভেতর বল তাঁর পায়ে কিন্তু মেরেছেন বাইরে। ১০ মিনিটে তাঁর আরেকটি শট বাইরে চলে যায় ডিফেন্ডারের পায়ে লেগে। ৫ মিনিটে তিন-তিনটি সুযোগ থেকে গোলবঞ্চিত হওয়ার পর যেন একটু দমে যায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গতিও খানিকটা কমে যায়, সুযোগে মোহামেডান গুছিয়ে খেলা শুরু করে।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ