ডেস্ক: চট্টগ্রাম বন্দরের জাহাজে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এমভি লতিকা নামে একটি জাহাজের ডেক থেকে নামার সময় পা পিছলে পড়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।
নিহত শ্রমিকরা হলো- আতিক (৫২) ও খোরশেদ (৫০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তিনি জানান, মরদেহ এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। নিহতদের পরিবারের লোকজন ময়নাতদন্ত না করে মরদেহ নেওয়ার আবেদন জানিয়েছেন।বন্দর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম অর্থসূচককে বলেন, কাঠবোঝাই জাহাজ এমভি লতিকাতে কাজ করতে গিয়ে পানিতে পড়ে দুই জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, জাহাজটির ডেকের নিচে যে ৩০ ফুটের সিঁড়ি আছে- হয়তো রাতের অন্ধকারে নামার সময় পা পিছলে পানিতে পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়ছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, নিহত দুই শ্রমিকের মধ্যে একজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী