নড়াইল প্রতিনিধি : নড়াইলের জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮ মাদক ব্যবসায়ী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩২ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ৫৬ পিস ইয়াবা, ৬৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ ব্যাপারে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, নড়াইল জেলা থেকে মাদক নির্মূল করার জন্য ডিবি পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চৌকশ টিমের সদস্যরা অভিযান চালিয়ে নড়াইল সদর থানায় তিন মাদক ব্যবসায়ীসহ ১০ জন, নড়াইলের লোহাগড়া থানায় দুই মাদক ব্যবসায়ীসহ ৮জন, কালিয়া থানায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ও দুই মাদক ব্যবসায়ীসহ ৮ জন এবং নড়াইলের নড়াগাতী থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে আটক করে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চারটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা এবং অপর একটি ঘটনায় আরো একটি মামলা করা হয়েছে। জেলায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।।# ছবি সংযুক্ত

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত