বান্দরবান প্রতিনিধি : বান্দবানের রুমা উপজেলার ওয়াই জংশন এলাকায় সড়কের উপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে শ্রমিকসহ বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে ভারি বর্ষণে ওয়াই জংশন এলাকায় বান্দরবান-রুমা সড়ক দেবে যায়। এতে ওই সড়কে রাত থেকেই যোগাযোগ বন্ধ ছিল।
রোববার সকালে বান্দরবান থেকে একটি যাত্রীবাহী বাস রুমায় যাচ্ছিল। সড়কের ভাঙা এলাকায় পৌঁছালে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পায়ে হেঁটে সড়কের ভাঙা অংশ পার হচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় পাহাড় ধসে পড়লে বেশ কয়েকজন যাত্রী চাপা পড়ে নিখোঁজ হন।
সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ১৯ ইসিবির উপ-অধিনায়ক মেজর ইফতেখার ঘটনাস্থল থেকে জানিয়েছেন, কমপক্ষে ৫ জন বা তারও বেশি মাটিচাপা পড়ে থাকতে পারেন।
প্রত্যক্ষদর্শী বাসের যাত্রী রোমেন তঞ্চংগ্যা জানিয়েছেন, বাস থেকে নেমে ৫-৬জন যাত্রী ভাঙা রাস্তা পার হওয়ার সময় পাহাড় ধসে তাদের উপর পড়ে।
ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সেনাবাহিনী ও দমকলবাহিনী উদ্ধার কজে রওনা দেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত