ডেস্ক: আগামী ২৫ জুলাই এ নিলাম ডাকা হবে। মংলা বন্দরের জট কমাতে ২৫০টি বিলাসবহুল গাড়ি নিলামের উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে প্রায় ৮০০ কনটেইনার ও ৫০টি বিলাসবহুল গাড়িও নিলামে নেওয়া হবে।
মো. মারগুব আহমদ জানান, দু-তিন বছরের বেশি সময় ধরে বন্দর জেটি, ইয়ার্ডসহ বিভিন্ন স্থানে প্রায় ৮০০ কনটেইনার ও প্রায় পাঁচ বছর ধরে শেড, কার ইয়ার্ডে ৫০টি রিকন্ডিশন বিলাসবহুল বিএমডব্লিউ, পাজেরোর মতো দামি গাড়ি পড়ে আছে। এসব পণ্যের মালিক বা আমদানিকারকরা নির্দিষ্ট সময় পার হলেও তাঁরা সেগুলো ছাড় করিয়ে নেননি। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে এসব আমদানি পণ্য ছাড় করিয়ে না নিলে সরকারই এর মালিক হয়ে যায়। তাই ৩০ দিনের পর ওই সব পণ্যের নিলাম দেওয়ার বিধিবিধান রয়েছে। কিন্তু নানা জটিলতায় গত এক বছর নিলাম অনুমোদন বন্ধ ছিল।
নতুন করে মংলায় দায়িত্ব নেওয়ার পর বন্ধ থাকা নিলাম কার্যক্রম পুনরায় চালু করেন বলে জানিয়েছেন মো. মারগুব আহমদ। এরই অংশ হিসেবেই গত ২৫ জুলাই প্রায় ২৫০টি গাড়ির নিলাম ডাকা হয়েছে। এরপর ৮০০ কনটেইনার পণ্য ও ৫০টি বিলাসবহুল গাড়ি নিলামের সব ধরনের প্রস্তুতি চলছে। এই নিলামে যে কেউ অংশ নিতে পারবেন। তাই শুধু নিলাম নয়, এসব আমদানিকারককে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন পত্রপত্রিকার পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটেও নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীতে টেলিভিশনের স্ক্রলেও নিলাম বিজ্ঞপ্তি প্রচার-প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।
চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান বলেন, বন্দরের কনটেইনার ও গাড়ির জট কমানোর জন্য কাস্টমসসহ সংশ্লিষ্টদের দপ্তরে আলোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতেই কাস্টমস কর্তৃপক্ষ কনটেইনার ও গাড়ি নিলামের উদ্যোগ নিয়েছে। ৮০০ কনটেইনার ও দফায় দফায় গাড়ির নিলাম হলে জট কমার পাশাপাশি বন্দরে অনেক খালি জায়গার সৃষ্টি হবে। এতে বন্দর ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে এ বন্দর ব্যবহার ও তাদের আমদানি-রপ্তানি পণ্য ভালোভাবে রাখতে পারবেন।
সূত্র: ডিএমপি নিউজ

এ বিভাগের আরো..
জলদস্যুদের কবলে নওগাঁর সাহিদুজ্জামানের বাড়িতে স্বজনদের আহাজারি
মসিক এ ইকরামুল হক টিটু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত
চকরিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদযাপন