বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিউইয়র্কে হলিউডি ছবির কাজ শুরু করেছেন। এবারের অ্যালবামে থাকছে প্রিয়াঙ্কার শুটিংয়ের ছবি।
জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এখন ব্যস্ত তার আগামী হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক?’-এর শুটিং নিয়ে।
প্রিয়াঙ্কাকে নতুন ছবিতে যোগব্যায়ামের শুভেচ্ছা দূত ইসাবেলা চরিত্রে দেখা যাবে। ছবিতে তার আরও অভিনয় করছেন লিয়াম হেমসওয়ার্থ, রেবেল উইলসন, অ্যাডাম ডেভিন, বেটি গিলপিন প্রমুখ।
প্রথম দিনের শুটিংয়ের জন্য অভিনয়শিল্পীরা সবাই একত্র হয়েছিলেন নিউইয়র্ক শহরের সেন্ট্রাল পার্কে।
প্রিয়াঙ্কার রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটি পরিচালনা করছেন টম স্ট্রাউস-শুলসন। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় মুক্তি পাবে ২০১৯ সালের ভালোবাসা দিবসে। ইজ নট ইট রোমান্টিক ছবির শুটিংয়ের সময় হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কা।
মেকাপ নিচ্ছেন প্রিয়াঙ্কা। আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান প্রিয়াঙ্কা। এর সুবাদে বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি এখন হলিউডেই বেশি ব্যস্ত।
শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি প্রিয়াঙ্কা। জানা গেছে প্রিয়াঙ্কা চলতি বছরের শেষ নাগাদ হলিউডে প্রযোজনা শুরু করবেন।

এ বিভাগের আরো..
জলদস্যুদের কবলে নওগাঁর সাহিদুজ্জামানের বাড়িতে স্বজনদের আহাজারি
মসিক এ ইকরামুল হক টিটু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত
চকরিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদযাপন