ডেস্ক: মাঠের বাইরের আলোচনা-সমালোচনাগুলো নিছক এমনই, ক্রিকেটার নাসির হোসেনের কাছে। জাতীয় দলে জায়গা ফিরে পেতে ফিটনেস ক্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগবে। তবে, কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, নিজের সেরা ফর্মে ফিরেই টাইগার একাদশে প্রত্যাবর্তনের অপেক্ষায় নাসির।
নাসির হোসেন দলের বাইরে আছেন দীর্ঘদিন। টাইগার একাদশে তো দূরে থাক, স্কোয়াডেই ঠাঁই হয়না এক সময়কার দলের অবধারিত অলরাউন্ডারের। শুধু মাঠের নাসির নন, ব্যক্তিগত জীবনেও তিনি আলোচিত এক ক্রিকেটার। কিন্তু, ২২ গজের বাইরে ক্যারিয়ারের ইতিবাচক বা নেতিবাচক সব আলোচনাই তার কাছে তুচ্ছ।
ঘরোয়া ক্রিকেটে নাসিরের ব্যাট হাসে সবসময়। বিসিএল, এনসিএল কিংবা ডিপিএল- সব ফরম্যাটেই তার পাঠানো রানের লম্বা চিঠির উত্তর আর আসেনা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলা হলেও, চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা মেলেনি।
ফিটনেস ক্যাম্পটা গোটা দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এটিকে মোক্ষম একটা সুযোগ বলে মনে করছেন নাসির।
যে আত্মবিশ্বাস বদলে দিয়েছে টাইগারদের, সেটি নিজের মাঝেও চর্চা করতে চান ফিনিশার নামে পরিচিত নাসির।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ