ডেস্ক: ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হিসেবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছে ৬টি আরব দেশ সৌদি আরব, ইয়েমেন, মরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।
ইরানের সঙ্গে সম্পর্ক ও সন্ত্রাসবাদে সমর্থন ইস্যুতে এই ৬ দেশ গত মাসে কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বর্জন করে। সুইস ভিত্তিক ওয়েবসাইট দ্য লোকাল সূত্রে এই তথ্য জানা গেছে।
দেশগুলোর দাবি মধ্যপ্র্যাচ্যের দেশ হিসেবে কাতারে ‘সন্ত্রাসবাদ’ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো কাতার বিশ্বকাপের বিপক্ষে এই দাবির বিষয়টি নিশ্চিত করেছেন বলে সূত্রটি জানিয়েছে। যদিও ফিফা এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।ফিফা কোড এর আর্টিকেল ৮৫’র রেফারেন্স দিয়ে কাতারকে বাতিলের দাবি জানানো হয়েছে।ওই ধারায় জরুরি ক্ষেত্রে ফিফা যেকোনো ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখে।
ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ফিফা সভাপতি এই ধরনের কোনো চিঠি এখনো পাননি। ফিফা প্রতিনিয়ত ২০২২ কাতার বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখছে।
এদিকে মিশরীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছেন তারা কাতার বিশ্বকাপ বাতিলের দাবী সংক্রান্ত চিঠি ফিফার কাছে পাঠিয়েছে।
এর আগে ১৯৮৬ সালে প্রথম কলম্বিয়াকে বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হিসেবে মনোনয়ন দিলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তাদের কাছ থেকে সরিয়ে সেই সত্ত্ব মেক্সিকোকে দেওয়া হয়।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ