আদালত প্রতিবেদক: রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন নাকচ করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন নাকচের আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট পুলিশের সহকারী কমিশনার নাজিম উদ্দিন সাংবাদিককদের বিষয়টি জানিয়েছেন।
এ মামলায় এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদাল থেকে হাসনাত করিমের জামিন নাকচ হয়। পরে তিনি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা