ডেস্ক: বাংলাদেশের আলোচিত আনসার বিদ্রোহের ঘটনায় খালাস পাওয়া ব্যক্তিদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
২৩ বছর আগের ওই বিদ্রোহের অভিযোগ থেকে খালাস পান ১ হাজার ৪৪৭ জন। তবে তাদের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে আদালত।
আর যাদের চাকরির বয়স শেষ, তারা চাকরিতে যতদিন ছিলেন তাদেরকে ততদিনের পেনশন সুবিধা দেয়ার জন্যও সরকারকে নির্দেশনা দেয়া হয়েছে।
আদালতে শুনানিতে আনসার সদস্যদের পক্ষে আইনজীবী সৈয়দ মো: জাহাঙ্গীর হোসেন বলেন,রায়ের আদেশ পাওয়ার চার মাসের মধ্যে চাকরিচ্যুত সক্ষম ব্যক্তিদের পুনর্বহাল করতে হবে।
তিনি বলেন, “যারা সক্ষম, যেদিন থেকে তারা কাজে যোগ দেবেন, সেদিন থেকে তারা বেতন পাবেন। আর যারা অক্ষম, তারা যেদিন পর্যন্ত কাজ করেছেন, ততদিন পর্যন্ত পেনশন সুবিধা পাবেন”।
তিনি আরও জানান, আদালত প্রত্যেককে যে যে পদে ছিলেন সেই পদে নিয়োগের জন্য বলেছে। মানবিক দিক বিবেচনায় আদালত এই নির্দেশনা দেয় বলে জানান এই আইনজীবী। এর আগে দুটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল আদালত।
১৯৯৪ সালে আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অসন্তোষ দেখা দেয়। পরে তা বিদ্রোহ হিসেবে রূপ নেয় ৩০শে নভেম্বর ।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা