ডেস্ক: ৩ দিনেও যশোরে হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, দু’টি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এখনো সন্তানের সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে মা রুপালি খাতুনের। পাগলপ্রায় বাবা সাইদুল ইসলামও। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক মমতাজ নামে এক নারীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এছাড়া, শিশুটিকে উদ্ধারে দু’টি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত শনিবার রাতে যশোর সদর হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন সদরের রুপদিয়া এলাকার রুপালি খাতুন। পরের দিন অজ্ঞাত এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত