ডেস্ক: এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন নিয়েছিলেন তিনি। কিন্তু, শেষ পর্যন্ত ফের বাতিল হয়ে গেল রাখি সাওয়ান্তের জামিন। আগামী ৭ অগাস্ট টেলিভিশনের ড্রামা কুইনকে ফের আদালতে হাজিরা দিতে হবে বলে খবর।
বৃহস্পতিবার লুধিয়ানা কোর্টে হাজির হন রাখি সাওয়ান্ত। আদালতের যাওয়া আসার সময় যাতে ক্যামেরার ফ্ল্যাশে না পড়তে হয়, তার জন্য বোরখা পরে লুধিয়ানা কোর্টে হাজিরা দেন তিনি। জামিনও পেয়ে যান। কিন্তু, জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের গন্ডগোল শুরু হয়। বাতিল হয়ে যায় রাখি সাওয়ান্তের জামিন।
সেই অনুযায়ী শুক্রবার লুধিয়ানা করতে হাজিরা দেওয়ার কথা ছিল রাখি সাওয়ান্তের। কিন্তু, শুক্রবার আদালতে হাজির না হওয়ায় ফের এবার রাখিকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশংকা দেখা দিয়েছে। শুধু তাই নয়, রাখির জামিন বাতিলের পর নতুন করে পরোয়ানা জারি করেছে আদালত।
অভিযোগ, একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে ঋষি বাল্মীকি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন রাখি সাওয়ান্ত। এরপরই বেশ কয়েকটি সংগঠনের তরফে রাখির বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। আর তারপর থেকেই চলছে টানাপোড়েন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী