November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পিয়ানোতে সুরের ঝংকার তুলল কুকুর

ডেস্ক: বাডি মার্কারি নামে একটি বেওয়ারিশ বিগল কুকুর পিয়ানোতে সুরের ঝংকার তুলে জানিয়ে দিলো সে যে একজন গায়ক ও বাদক। মাস চারেক আগে ইউটিউবে আপলোড করার পর থেকেই বাডির ‘পারফর্ম্যান্স’ সংগীত অনুরাগীদের নজর ও কান কাড়তে শুরু করেছে৷ থাবা দিয়ে পিয়ানোর একটি করে চাবি টিপছে বাডি, যেন ওস্তাদ গাইয়ে তানপুরায় আঙুল বোলাচ্ছেন – তারপর আকাশ, মানে ছাদের দিকে মাথা তুলে বাডির সে কী সকরুণ মূর্ছনা…

বিগল কুকুর দল বেঁধে শিকার করে৷ ভীষণ ছটফটে; পোষা দায়। ব্যাসেটও তো শিকারি কুকুর৷ কিন্তু শিকারি কুকুররা আসলে খুব দরদি, কবি টাইপের হয় – বাইরে থেকে বোঝা যায় না৷ তবে সুযোগ পেলে ওদের ভেতরকার সেই ধামাচাপা আর্টিস্ট সত্তাটি বেরিয়ে এসে মনটাকে কেমন করে দেয়!

বিশ্বাস হলো না তো? তাহলে শুনে দেখুন৷