ডেস্ক: নিরাপত্তার প্রশ্নে বন্ধ করে দেয়া ধামরাইয়ের রথমেলা পুনরায় বসানোর অনুমতি দেওয়ায় উল্টো রথযাত্রা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজক কমিটি। রোববার রাতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
যথাযথভাবে উল্টো রথযাত্রা ও রথমেলা চলার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি রিজাউল হক পরিবর্তন ডটকমকে জানান, রথযাত্র উৎযাপন কমিটির সাথে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আয়োজক কমিটি কয়েকটি শর্ত দেয়। পুলিশ তাদের দেয়া সেই শর্ত থেকে যৌক্তিক কয়েকটি শর্ত মেনে নেওয়ায় এবং নিরাপত্তা জনিতকারণে বন্ধ করে দেওয়া রথমেলা পুনরায় বসানোর অনুমতি দেয়ায় রথমেলার আয়োজকরা উল্টো রথযাত্রা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসে।
এদিকে, ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ও রথমেলা যথাযথভাবে শেষ করতে পুলিশের সার্বিক সহয়োগীতার জন্য আয়োজক কমিটি ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো..
চলতি বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা
সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব