November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাবেক স্বামী ফরহাদের ফাঁসি চান সুতপা

ডেস্ক: পাঁচ বছর আগে জেরিন ছেড়ে গিয়েছিল ফরহাদকে। ঘটনাচক্রে দেখা যায় জেরিন একটি রেস্টুরেন্টে সুতপার জন্য অপেক্ষা করছে। ফরহাদের সাবেক স্ত্রী জেরিন, আর সুতপা বর্তমান।

এমন কাহিনীতে নির্মিত হয়েছে নাটক ‘রাত এখনো বাকি’।এটিএন বাংলায় শুক্রবার রাত পৌনে ৯টায় প্রচার হবে বিশেষ এ নাটক। সুস্ময় সুমনের রচনায় পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। পরিচালকের প্রথম নির্মাণ এটি।

‘রাত এখনো বাকি’তে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, পাভেল ইসলাম, হাসিন রওশন, রুবেল শংকর, রুমান সরোয়ার, আকাশ, উল্লাস প্রমূখ।নাটকে আরো দেখা যায়, দীর্ঘ সময় পর জেরিনের এখন মনে হচ্ছে, এক রাতের জন্য হলেও ফরহাদকে তার দরকার। আর তা না হলে সে বাঁচবে না। ফরহাদ আর সুতপা যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে আত্মহত্যা করে ফাঁসিয়ে দেবে ওদের। কী করবে এখন সুতপা? নিজের স্বামীকে এক রাতের জন্য জেরিনের কাছে পাঠাবে? ফরহাদও কি রাজি হবে এমন প্রস্তাবে?