ডেস্ক: নেতাজি সুভাষ চন্দ্র বসু বেঁচে আছেন, নাকি বিমান দুর্ঘটনায় মারা গেছেন- ভারতের স্বাধীনতার পর থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে বসু পরিবারসহ স্বাধীনতাত্তোর যুবসমাজ।
তবে সব রহস্যের সমাপ্তি ঘটলো হল এবার। ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, ১৯৪৫ সালেই মৃত্যু হয় নেতাজির। বিমান দুর্ঘটনাতেই মারা গেছেন তিনি। তথ্য জানার অধিকার আইনে করা একটি আবেদনের ভিত্তিতে এই উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, শাহনেওয়াজ কমিটি, বিচারপতি জি ডি খোসলা কমিটি ও বিচারপতি মুখার্জি কমিশনের তদন্ত থেকে পাওয়া তথ্যে নেতাজির মৃত্যুর প্রমাণ মিলেছে। ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
অবশ্য, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এই উত্তরে ক্ষুব্ধ বসু পরিবার। নেতাজির মৃত্যুর রহস্য ভেদ না করে কেন্দ্রীয় সরকার কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছল তা নিয়ে প্রশ্ন তুলেছেন চন্দ্র কুমার বসু। তিনি নেতাজির বড় ভাই শরৎ চন্দ্র বসুর নাতি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।