মাহবুবহোসেন পিয়াল : ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বানা ইউনিয়ানে বেলবানা গ্রামে।
ওই ছাত্রীর নাম নাজমীন খানম (১৭)। সে এ বছর বানা এমএ মজিদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। সে বানা ইউনিয়ানে বেলবানা গ্রামের কৃষক মো. খোরশেদ এর মেয়ে।
এৃতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির একটি কক্ষে বিষ পান করে নাজমীন। দ্রুত তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসার পর সে কিছুটা সুস্থ হয়ে ওঠে। কিন্তু রাত সাড়ে নয়টার দিকে অসুস্থ হয়ে মারা যায়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন রায় তাকে মৃত ঘোষণা করেন। গত শনিবার দুপুরে ময়না তদন্ত ছাড়াই আরাজী বানা কবর স্থানে তাকে জোহর বাদ জানাযা শেষে দাফন দেওয়া হয়।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২