আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার বিশমাইল এলাকায় অটোরিকসা ছিনিয়ে নেওয়ার সময় ওহিদুল ও হযরত নামের দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে থানায় সোর্পদ করেছে স্থানীয় জনতা। এরপর থানায় সোর্পদ করা দুই ছিনতাইকারীর তথ্য আনুযায়ী অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে পুলিশ।
গতকাল রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার বিশমাইল এ ঘটনা ঘটে। দুই ছিনতাইকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটককৃত-ওহিদুলের গ্রামের বাড়ি ঝালকাঠি ও হযরতের বাড়ি নেত্রকোনা জেলায়। তারা দুজনেই আব্দুল্লাহপুর এলাকায় থাকে। বাকী দুজনের বিস্তারিত পরিচয় প্রাথমিক ভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অটো রিকসা জিরাবো বিশমাইল আঞ্চলিক সড়কের দিয়ে আসছিল। এসময় ওহিদুল ও হযরত সহ আরও কয়েকজন ছিনতাইকারী দুটি অটোরিকসার ভাড়া নিয়ে তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু অটো রিকসা চালকদের সন্দেহ হলে তাদের নামিয়ে দিতে চায়। পরে ছিনতাইকারীরা অটোরিকসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় দুটি অটো রিকসা সহ দুজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। এবং ছিনতাইকারীর বাকী সদস্যরা পালিয়ে যায়। পরে আটক কৃতদের পুলিশে সোর্পদ করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে থানায় সোর্পদ করে। পরে ছিনতাই কারীদেও তথ্য নিয়ে বাকী ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ । এসময় দুজনকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, চার ছিনতাই কারী একটি সংঙ্গবদ্ধ চক্র। এরা অটোরিকসা, ভ্যান, সিএনজি, পিকআপ ভ্যান ছিনতাই করে। এছাড়া চক্রের বাকী সদস্যদের ধরতে অভিযান অব্যহত থাকবে।
এঘটনায় একটি ছিনতাই মামলা দায়েরের করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২