ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘৭ মার্চ ভবনে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস প্রাঙ্গণে নির্মাণাধীন ভাস্কর্যটি পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, রোকেয়া হলের প্রভোস্ট ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নাজমা শাহীন, চারুকলা ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
‘৭ মার্চ ভবন’টিরও নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। ভবনটি রোকেয়া হলের পাশে নির্মাণ করা হচ্ছে।
উপাচার্য ভাস্কর্যটির নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। যথাসময়ে কাজটি সম্পন্ন করে ভবনে স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।
সূত্র: বাসস

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী