ডেস্ক: পশ্চিম আফ্রিকান দেশ আইভোরি কোস্টে চার পা ও দুই মেরুদণ্ড নিয়ে জন্মানো শিশুর অস্ত্রোপচার সফল হয়েছে।
জন্মের সময় শিশুটির কোন জটিলতা হয়নি কিন্তু অতিরিক্ত অঙ্গগুলো দেখে তার পরিবার ঘাবড়ে যায়। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের একটি হাসপাতালে। টানা ৬ ঘণ্টা চলে অস্ত্রোপচার।
চিকিৎসকরা জানায়, তার শারীরিক সমস্যার নাম পলিমেলিয়া। যা এক ধরণের বিশেষ জন্মবিকৃতি।
এর ফলে শরীরে অতিরিক্ত অঙ্গ বা প্রত্যঙ্গ নিয়ে শিশুর জন্ম হয়। শিশুটি এখন সুস্থ এবং আশঙ্কামুক্ত বলেও জানায় তারা। শিশুটিকে স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পরে তার পরিবার।
সূত্র: সময় টিভি

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।