ডেস্ক: আগামী ২৭ ও ২৮ এপ্রিল চট্টগ্রাম বন্দরের কারশেডে পোর্ট এক্সপো আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দরের নতুন কারশেডে ‘পোর্ট এক্সপো বাংলাদেশ-২০১৭-এর উদ্বোধন করবেন।
বন্দরেই সমৃদ্ধি- এ স্লোগান নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত সেবা-সম্পর্কিত এ আয়োজনে অংশ নিচ্ছে প্রায় শতাধিক প্রতিষ্ঠান।
বন্দর সংশ্লিষ্ট বা বন্দরের ইতিহাসের সাথে জড়িত বাংলাদেশের নৌ মন্ত্রনালয়ের আওতাধীন সকল সংস্থা, বন্দর বাবহারকারী, স্টেকহোল্ডার, ট্রেডবডিস এবং নিরাপত্তা সংস্থা সমুহ অংশ গ্রহণ করছে।
এছাড়া মেলায় প্রায় ১০ টির মতো বিদেশি প্রতিষ্ঠানের স্টল থাকবে বলে জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী