October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঠাকুরগাঁওয়ে পশ্চিম সরলিয়া সরকারী প্রা. বি. এ ঝরে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি: গতকাল বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম সরলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রবল ঘুর্নিঝড়ে স্কুল ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অত্র স্কুলের প্রতিষ্ঠাতা আওয়ামীলীগের বর্ষীণ নেতা দবিরুল ইসলাম ডালিম বলেন যে, ঘুর্ণিঝড়ে স্কুল সম্পুর্ন রুপে ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এতে করে স্কুল একেবারে বন্ধ হয়ে গিয়াছে। স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুল ঘর ভাঙ্গা থাকাতে স্কুলে আসতে পারছে না। এমতাবস্থায় স্কুল ঘরটি ঠিক করা অত্যন্ত জরুরী হয়ে দাড়িয়েছে। তাই সরকারী কর্মকর্তা ও এলাকার গন্যমান্য সবার দৃষ্টি আকর্ষণ করেছেন স্কুলটি পূর্ণ নির্মাণের জন্য।