ঠাকুরগাঁ প্রতিনিধি: গতকাল মঙ্গবাল সকাল ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামে প্রতিষ্ঠিত গ্রীন ফিল্ড টি ইন্ডাষ্ট্রিজ লি: এর শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন করেন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-২ আসন সভাপতি গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি পিএসসি চেয়ারম্যান বাংলাদেশ চা বোর্ড মেজর জেনারেল সাফিনুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এমএ আব্দুল জব্বার, এনডিসি জেনারেল ঠাকুরগাঁও জহুরুল ইসলাম, শুভ উদ্বোধন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক গ্রীন ফিল্ড টি ইন্ডাষ্ট্রিজ লি: ফইজুল ইসলাম হিরু, এছাড়া বিবিএলটিএফএ মোশারফ হোসেন(সাধারণ সম্পাদক), সভাপতি স্মল টি গার্টেন এর এ্যাসোসিয়েশন আমিরুল হক খোকন, সাবেক মেম্বার ডিরেক্টর বিএডিসি গোলাম মোস্তফা, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত