ডেস্ক: আগামী ২৮ এপ্রিল ঢাকা মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান, চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং নুসরাত জাহান। পৃথক পরিবেশনা নিয়ে একই মঞ্চে নাচ-গানে দর্শক মাতাবেন ভারতীয় এই তিন শিল্পী। ২৮ এপ্রিল এই আয়োজন উপভোগ করবেন ঢাকার দর্শকরা।
২৮ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ‘লাভ ইন ঢাকা উইথ সুনিধি চৌহান’ কনসার্টে তিনি সংগীত পরিবেশন করবেন। এই কনসার্টের আয়োজন করছে গ্র্যান্ড মাস্টার ইভেন্টস লিমিটেড। হ্যালো ইভেন্টস করছে প্রমোশনের কাজ।
একই মঞ্চে নিজেদের পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবেন কলকাতার ছবির দুই নায়িকা ঋতুপর্ণা ও নুসরাত। আয়োজনে দেশীয় সংগীত শিল্পীদের মধ্যে থাকছেন কুমার বিশ্বজিৎ, মেহরিন ও কর্নিয়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শিগগিরিই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী