October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এশা মা হতে চলেছেন

ডেস্ক:  সন্তানের আগমনের কথা ঘোষণা দিয়েছেন সোহা আলি খানের স্বামী কুণাল খেমুর। সেই জল্পনা শেষ হতে না হতেই এবার খবর এলো, চলতি বছরেই মা হচ্ছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। ২০১২ সালে ছেলেবেলার বন্ধু উদ্যোক্তা ভারত তাখতানিকে বিয়ে করেন তিনি।
বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন এশা। সিনেমা ছেড়ে মাঝে রিয়েলিটি শো ‘রোডিস’র বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু এখন নাকি সেটি থেকেও বিরত রয়েছেন নায়িকা। সংসারের প্রতি মনোযোগী হতেই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে এশার পরিবারের পক্ষ থেকে তার মা হওয়ার বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা হয়নি। অভিনেত্রীর মা হওয়ার এ খবর নিশ্চিত করেছেন লেখক কমল মুখার্জি। তিনি বর্তমানে হেমা মালিনীর দ্বিতীয় বই ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ লেখার কাজে সহযোগিতা করছেন।
কমল মুখার্জি জানিয়েছেন, এশার মা হওয়ার খবরে এ অভিনেত্রীর বাবা-মা ধর্মেন্দ্র ও হেমা মালিনী ভীষণ খুশি। চলতি বছরের শেষে মা হবেন এশা। আর তাই এরই মধ্যে নাকি নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তাদের পরিবারে। এশার প্রথম সন্তান বলে কথা।