চট্টগ্রাম প্রতিবেদক : আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় অবস্থিত কম্বাইন্ড অ্যাপারেলস নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, রফিকুল আলমের মালিকানাধীন ছয়তলা ভবনের চতুর্থ তলায় কম্বাইন্ড অ্যাপারেলস নামের ওই পোশাক কারখানাটি অবস্থিত। এর আয়রন সেকশনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী