ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামীকাল বুধবার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সমাবর্তনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাবর্তনে এক হাজার ৩৯৯ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। এ ছাড়া এতে ২৯ শিক্ষার্থীকে ৩২টি স্বর্ণপদক দেওয়া হবে। সমাবর্তনের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। তারপর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক সনদপত্র ও স্বর্ণপদক প্রদান করা হবে। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউজিস’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
উল্লেখ্য, ২০০৬ সালের ৯ মে, কবি নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ শহরের অদূরে ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছরে আগামীকাল ১৯ এপ্রিল, ২০১৭ প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী