ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে মস্জিদের ড্রেনে পরে মাত্র ৬বছরের শিশু বৃষ্টি গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। সরজমিন পরিদর্শন করে জানা গেছে, সোমবার বেলা ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী হোসেনভিটা গ্রামের বালাম আলীর ছোট্ট শিশু বৃষ্টি হোসেনভিটা বড় জামে মসজিদের অপরিকল্পিত ড্রেনে পরে মাথায় আঘাত পেলে শিশুটি গুরুতরভাবে আহত হয়। পরে শিশুটির আত্মীয়রা স্থানীয় হাসপাতালে নিলে মাথায় দু’টি সেলাই পড়ে বলে জানান কর্তব্যরত ডাক্তার। এ ব্যাপারে হোসেনভিটা বড় জামে মসজিদের সভাপতি উনসাহাক আলী ভুটু মসজিদের অপরিকল্পিত ভাবে তৈরী ড্রেনের ব্যাপারে জানতে চাইলে তিনি যথাযথ ভাবে উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাপারে থানায় অভিযোগের প্রক্রিয়া চলছিলো।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত