নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১জনের মৃত্যু হয়। এছাড়াও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে । গতকাল বুধবার বিকেল পৌন ৫টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হলো আঃ রহিম আশুলিয়া থানার নয়ার হাট এলাকার মনোয়ার হোসেন ছেলে।
পুলিশও স্থানীয়া জানান, সাভার থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান এবং আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা, বালির ব্যবসা, জমির ব্যবসা নিয়ে দন্ধ ছিল। বুধবার সকাল থেকে নয়ারহাট বাজার এলাকায় মোয়াজ্জেমের লোকজন নিয়ে তার ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। এসময় চেয়ারম্যানের নেতৃত্বে পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের মেম্বার সোহাগসহ বেশ কিছু লোকজন মোয়াজ্জেমের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। পরে দুপক্ষের মধ্যে গুলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় চেয়ারম্যানের পক্ষের গুলিতে রহিম ও হালিম গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় রহিম ও হালিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষনা করে। এবং হালিমকে নিবির পর্যবেক্ষন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং চেয়ারম্যনের অফিস তল্লাসি করে দেশীয় অস্্র উদ্বার করা হয়।
এব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( অপারেশন) মুহাম্মদ আহাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সাথে দীর্ঘদিন ঝুট ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। এঘটনায় বিকেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় দুজন গুলিবিদ্ধ হলে একজন মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন চলছে এবং দেশীয় অস্্র উদ্বার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ইত্যিমধ্যে অপরাধীদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান হচ্ছে বলেও জানান জানান তিনি।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত